শনিবার
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নৌকায় করে খিচুড়ি বিতরণের ছবি ভাইরাল

সম্প্রতি ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল এই ছবিতে দেখা যায়, খিচুড়ি রান্না করে নৌকা ঢেলে রাখা হয়েছে। সেখান থেকে এলাকাবাসীর মধ্যে খিচুড়ি বিতরণ করা হচ্ছে। তবে এ ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি।

তৌহিদুর রহমান আকাশ নামের এক ফেইসবুক ব্যবহারকারী ছবিটি পোস্ট দিয়ে লিখেছেন, ছোটবেলা থেকে এলাকার মুরুব্বিদের কাছে শুনেছেন। তাহার দাদার বাবা মানে তাহার বড় বাবা সুবেদ আলী ফকির মাইজভাণ্ডারি প্রায় ৬০-৭০ বছর আগে তাদের মাইজভাণ্ডার শরিফের পীর সাহেবের আমলে এইভাবে নৌকাভর্তি করে খিচুড়ি বিতরণ করতো। তাদের বাড়ির পাশে যে রাস্তা (নিতাইগঞ্জ-বাপ্পি চত্বর) হয়েছে সেটা পূর্বে অনেক বড় খাল ছিল। সেই খালে নৌকা ভর্তি করে খিচুড়ি নিয়ে গ্রামের বাড়ি বাড়ি বিতরণ করা হতো।

 তিনি আরও লিখেছেন, আগের যুগে যখন তেমন রাস্তাঘাট ছিলনা। তখন নদী আর খালপথেই মানুষ চলাচল করতো। আর অসহায় দরিদ্র মানুষের ক্ষুধা নিবারণের ক্ষেত্রে গ্রামের বিত্তশালীরা মাঝে মাঝে খাবার রান্না করে এলাকাবাসীর মধ্যে বিতরণ করতো। এটাই ছিল আগের যুগের প্রথা, যা কালের বিবর্তনে হারিয়ে গেছে।

সম্প্রতি ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জে বন্যা সৃষ্টি হয়। তখন অনেকেই গৃহবন্দি হয়ে পড়ে এবং খাদ্য সংকটে পড়ে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন নিজ উদ্যোগে খাবার রান্না করে নৌকায় করে অসহায় মানুষের মধ্যে বিতরণ করতে দেখা যায়।

পোস্টটি শেয়ার করুন...

রিলেটেড পোস্ট

ফেসবুক পেজে লাইক দিন

অন্যান্য পোস্ট